শিরোনাম
লামা প্রতিনিধি : | ১১:১৯ এএম, ২০২২-০৮-২০
বান্দরবানের লামা উপজেলায় 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির' কমিটি গঠন করা হয়েছে। লামা পৌরসভার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভাশেষে এ কমিটি গঠিত হয়।
এতে প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সভাপতি, মো.জাফর আলীকে সাধারণ সম্পাদক,থোয়াইনু অংকে সাংগঠনিক সম্পাদক করে সকলের মতামতের ভিত্তিতে উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
তথ্য সুত্রে জানা যায়,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নের্তৃবৃন্দের লামায় শুভাগমন উপলক্ষে গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার পৌরসভার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এসময় ৬০জন প্রধান শিক্ষকের উপস্থিতিতে আলোচনাশেষে সর্ব সম্মতিক্রমে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সভাপতি,প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিনকে সিনিয়র সহ-সভাপতি,৩নং রিপুজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাফর আলীকে সাধারণ সম্পাদক, বাইশ পাড়ি সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থোয়াইনু অং কে সাংগঠনিক সম্পাদক করে সমিতির লামা উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত করা হয়।আগামী এক সপ্তাহের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে এ আংশিক কমিটির অনুমোদন দেন নের্তৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited